ইং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার প্রতি বিএনপি মহাসচিবের পূর্ণ আস্থা

মির্জা ফখরুল ইসলাম (পিকচারটি সংগৃহীত)

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততা ও যোগ্যতা নিয়ে সাম্প্রতিক বিতর্কে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। শনিবার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

“আজকে একটি জাতীয় দৈনিকে একজন সাবেক সচিবের উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে আটজন উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত। আমি পরিষ্কারভাবে বলতে চাই— এই বক্তব্য বিএনপির নয়,” বলেন মির্জা ফখরুল। তিনি আরও যোগ করেন, “আমরা প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারের সকল উপদেষ্টাকে সম্মান করি এবং তাদের সততার ওপর আস্থা রাখি।”

প্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারের বক্তব্য উদ্ধৃত করে খবর প্রকাশিত হয়। তবে এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, “যদি কোনো ব্যক্তি এ ধরনের মন্তব্য করে থাকেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। দলের সাথে এর কোনো সম্পর্ক নেই, এবং এর দায়ভারও দল নেবে না।”

গত শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে বক্তব্য দেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আবদুস সাত্তার। তিনি অভিযোগ করেন, অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার হাতে আছে, তবে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সাত্তার উদাহরণ দিয়ে বলেন, “একজন উপদেষ্টার এপিএসের ব্যাংক অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেছে, তবুও কোনো ব্যবস্থা হয়নি।” তিনি একইসঙ্গে কিছু উপদেষ্টার মন্ত্রণালয় পরিচালনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।  agn/এটি গ্লো নি  

💬
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থান রয়্যালস ছাড়তে চান স্যামসন, সিদ্ধান্ত ঝুলে আছে ব্যবস

1

পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে: চীন শীর্ষে,

2

হঠাৎ কক্সবাজারে এনসিপির পাঁচ নেতা: গোয়েন্দা নজরদারি, গোপন বৈ

3

এশিয়া কাপের আগে প্রস্তুতির মঞ্চ সিলেট, নেদারল্যান্ডস সিরিজ আ

4

ওমান ফেরত প্রবাসীকে আনতে গিয়ে প্রাণ গেল ৭ স্বজনের: নোয়াখালীত

5

ঢাকাসহ ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

6

আজওয়া খেজুর: প্রিয় নবীর প্রিয় ফল—জাদু ও বিষের বিরুদ্ধে এক মহ

7

ফরিদপুরের ভাঙ্গায় সহিংস বিক্ষোভ: থানা ও উপজেলা পরিষদে ভাঙচুর

8

কক্সবাজার সফর: এনসিপির ৫ কেন্দ্রীয় নেতা কারণ দর্শানোর মুখে

9

জুলাই গণ-অভ্যুত্থানের রূপকার ছিলেন জনগণ: ফরেন সার্ভিস একাডেম

10

২০২৬ সালে অনলাইনে ইনকামের ১০টি বিশ্বস্ত উপায়

11

কক্সবাজারে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত, একজন আশঙ্কাজনক

12

স্বামীর পরকীয়া ফাঁস করে লাইভে ভাঙলেন নীরবতা, কাঁদলেন অভিনেত্

13

এএফসি বাছাইয়ে দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ!

14

টঙ্গীতে ব্যাগে মিলল খণ্ডিত লাশ: র‌্যাবের অভিযানে তিনজন গ্রেপ

15

ওজন কমানোর সহজ টিপস এবং কার্যকর পদ্ধতি

16

যুক্তরাষ্ট্রে শাকিব খান: নীরবতার আড়ালে নতুন চমক

17

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশ

18

জুলাই অভ্যুত্থান ছিল বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ

19

২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতায় বড় পরিবর্তন: বিড

20

আমাদের সাথে বিজ্ঞাপন দিন!
প্রতিদিন হাজার হাজার সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছান