ইং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 26-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে বিদেশি নারীর লাগেজ থেকে ৮.৬৬ কেজি কোকেন জব্দ, মূল্য ১৩০ কোটি টাকা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দারা এক বিদেশি নারীর লাগেজ থেকে ৮.৬৬ কেজি কোকেন উদ্ধার করেছে। যার বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। নারী যাত্রীকে আটক করে মামলা প্রক্রিয়া চলছে। (পিকচার সংগ্রহীত)

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দ করা কোকেনের ওজন ৮.৬৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া আক্তার জানান, দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ ফ্লাইটটি রাত ২টা ৩০ মিনিটে শাহজালালে অবতরণ করে। এ সময় ফ্লাইটের ৩০এ সিটে থাকা যাত্রী এম এস কারেন পেতুলা স্টাফল-কে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তীতে ইমিগ্রেশন শেষ করে যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং করা হলে তার লাগেজ থেকে তিনটি প্লাস্টিকের জার উদ্ধার হয়। জারের ভেতরে ফয়েল মোড়ানো ২২টি প্যাকেটে কোকেন পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিটের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে এটি কোকেন। আটক নারী যাত্রীকে হেফাজতে নিয়ে কাস্টমস আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, আন্তর্জাতিক চক্রের মাধ্যমে বাংলাদেশে কোকেন চোরাচালানের চেষ্টা করা হচ্ছিল। Ttttttyyy

💬
মন্তব্য
Anonymous 13 Sep 2025 23:30 Local
clear
Anonymous 04 Sep 2025 19:11 Local
Good
Anonymous 04 Sep 2025 17:15 Local
ktoto tuku korbo
arefin 04 Sep 2025 17:15 Local
eita o ki hoy
Anonymous 04 Sep 2025 16:56 Local
dekhi ki hoy
Anonymous 04 Sep 2025 15:10 Local
sotti?
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াকার ইউনিসের মূল্যায়ন: বুমরাহ ওয়াসিম আকরামের চেয়েও দক্ষ পে

1

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণহানি ১২ জনের, হাসপাতালে ভর্তি ৭৪০ রো

2

টঙ্গীতে ব্যাগে মিলল খণ্ডিত লাশ: র‌্যাবের অভিযানে তিনজন গ্রেপ

3

অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তি: নির্বাচন ঘিরে প্রস্ত

4

হঠাৎ কক্সবাজারে এনসিপির পাঁচ নেতা: গোয়েন্দা নজরদারি, গোপন বৈ

5

ATSI Global News-এর চেয়ারম্যান হলেন শেখ তারেক ইবনে ইদ্রিস

6

বাস হেলপারের মেধাবী মেয়ে মৌমিতা পেলেন মেডিকেলে পড়ার সুযোগ

7

সালিশ বৈঠকে প্রাণ গেল বাবার, মেয়েকে তুলে নিয়ে বিয়ের ঘটনায় উত

8

যুক্তরাষ্ট্রে শাকিব খান: নীরবতার আড়ালে নতুন চমক

9

২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতায় বড় পরিবর্তন: বিড

10

পাকিস্তানে রেললাইনে দুই দফা বিস্ফোরণ: জাফর এক্সপ্রেস লাইনচ্য

11

এশিয়া কাপের আগে প্রস্তুতির মঞ্চ সিলেট, নেদারল্যান্ডস সিরিজ আ

12

ইবিএলের নতুন চমক: মাস্টারকার্ড ও পিকাবুর সঙ্গে যুগান্তকারী দ

13

এআই বিস্তারে বড় পদক্ষেপ: ২ বিলিয়ন ডলারের অবকাঠামো বিক্রি করছ

14

‘পাঁচ মিনিট পরপর কাঁদতাম’ — অতীত সম্পর্ক নিয়ে খোলামেলা শুভশ্

15

কারমাইকেল কলেজে আহত বার্মিজ পাইথনের দেখা, চিকিৎসা শেষে ফিরবে

16

হঠাৎ শ্বাসকষ্ট জানান সহজ ও কার্যকর সমাধান

17

কক্সবাজারে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত, একজন আশঙ্কাজনক

18

সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদারের মৃত্যু

19

ন হিউং-মিনের টটেনহ্যাম ছাড়ার ঘোষণা, সম্ভাব্য গন্তব্য এমএলএস

20

আমাদের সাথে বিজ্ঞাপন দিন!
প্রতিদিন হাজার হাজার সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছান