ইং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শাপলা চত্বরে ইন্তিফাদা বাংলাদেশের গণসমাবেশ: পাঁচ দফা দাবি, বৈষম্যের প্রতিবাদে সরব ইসলামপন্থিরা

শাপলা চত্বরে ইন্তিফাদা বাংলাদেশের গণসমাবেশ (পিকচারটি সংগৃহীত)

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত দিনব্যাপী এক বিশাল গণসমাবেশে পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে ইসলামপন্থি সংগঠন ‘ইন্তিফাদা বাংলাদেশ’। মঙ্গলবারের এই জমায়েতে সংগঠনটি চলমান রাজনৈতিক বৈষম্য, বিচারহীনতা এবং ইসলামবিরোধী সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে সরব হয়।


সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে ছিল:

ইসলামপন্থি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক ‘জঙ্গি’ মামলার অবসান,

২৪-এর গণঅভ্যুত্থনে নিহত শহীদদের স্মরণ ও ন্যায়বিচার নিশ্চিতকরণ,

আওয়ামী শাসনামলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দ্রুত বিচার,

ইসলামবিরোধী সংস্কার কমিশন বাতিল,

ঢাকায় অবস্থিত জাতিসংঘ মানবাধিকার কার্যালয় অবিলম্বে বন্ধ করা।

সমাবেশে আহ্বায়কত্ব নিয়েছেন ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মীর ইদরীস। আহমাদ রফিক, আসিফ আদনান, ডা. মেহেদী হাসান, ডা. শামসুল আরেফীন শক্তি, জাকারিয়া মাসউদ, সৈয়দ মুহাম্মদ আমিরসহ সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য দেন।


একাদিক্রমে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সহ-প্রচার সম্পাদক মুফতী শরিফুল্লাহ, বিশিষ্ট আলেম ফখরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুস্তফা মনজুর, মাওলানা রাফিউজ্জমান ও অন্যান্য ওলামায়ে কেরাম

বক্তারা দাবি করেন, স্বাধীনতার ৫০ বছর পরও পরিচয়ের কারণে ধর্মীয় অশিক্ষিতদের নানাভাবে উপেক্ষিত ও নিপীড়িত হতে হচ্ছে। তারা আরো বলেন, "ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণঅভ্যুত্থানে ইসলামপন্থিরা রক্ত দিয়েছেন। অথচ আজ তাদেরকেই মূলধারার বাইরে রাখা হচ্ছে।"

সমাবেশের শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়। আসরের নামাজ আদায়ের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। agn/এ�

💬
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থলভাগের তেল-গ্যাসের মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে, সতর্ক করল জা

1

কমলগঞ্জে যুবক লিটন হত্যা: পিবিআইয়ের তদন্তে প্রধান অভিযুক্তের

2

দীপ্ত টিভির নতুন ধারাবাহিক ‘খুশবু’তে প্রথমবার আইটেম গানে সাম

3

সতর্ক হোন দেশে বাড়ছে ডেঙ্গু, টাইফয়েড ও ইনফ্লুয়েঞ্জা—জ্বর হলে

4

ওমান ফেরত প্রবাসীকে আনতে গিয়ে প্রাণ গেল ৭ স্বজনের: নোয়াখালীত

5

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদ

6

এআই বিস্তারে বড় পদক্ষেপ: ২ বিলিয়ন ডলারের অবকাঠামো বিক্রি করছ

7

পাকিস্তানের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে অ্যান্ডি পাইক্রফট: কে তি

8

ATSI Global News-এর চেয়ারম্যান হলেন শেখ তারেক ইবনে ইদ্রিস

9

সালিশ বৈঠকে প্রাণ গেল বাবার, মেয়েকে তুলে নিয়ে বিয়ের ঘটনায় উত

10

মেট্রোরেলে বড় নিয়োগ: ডিএমটিসিএল-এর ৬ পদে আবেদন চলছে

11

নুরপুর বোয়ালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

12

শাহজালাল বিমানবন্দরে বিদেশি নারীর লাগেজ থেকে ৮.৬৬ কেজি কোকেন

13

ইবিএলের নতুন চমক: মাস্টারকার্ড ও পিকাবুর সঙ্গে যুগান্তকারী দ

14

শাপলা চত্বরে ইন্তিফাদা বাংলাদেশের গণসমাবেশ: পাঁচ দফা দাবি, ব

15

জুলাই শহীদদের স্মরণে শপথ: “একটি মানবিক, জবাবদিহিমূলক ও বৈষম্

16

টাইব্রেকারে রোমাঞ্চের পর রাজসিক শিরোপা জয় ব্রাজিলের নারী দল

17

ন হিউং-মিনের টটেনহ্যাম ছাড়ার ঘোষণা, সম্ভাব্য গন্তব্য এমএলএস

18

টঙ্গীতে ব্যাগে মিলল খণ্ডিত লাশ: র‌্যাবের অভিযানে তিনজন গ্রেপ

19

অতিরিক্ত গ্যাস হল কি কি করণীয়

20

আমাদের সাথে বিজ্ঞাপন দিন!
প্রতিদিন হাজার হাজার সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছান