ইং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

খালিয়াজুরীতে সাংবাদিক তুহিন হত্যার ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

খালিয়াজুরীতে সাংবাদিক তুহিন হত্যার ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ (নিজস্ব পিকচার)

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১১ আগস্ট ২০২৫ (সোমবার) দুপুর ২টায় প্রেসক্লাব চত্বরে আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গাজীপুরের দৈনিক প্রতিদিন কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে গত ৭ আগস্ট সন্ত্রাসী হামলায় কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন বন্ধের দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মুস্তাফিজুর রহমান রনি, সাংবাদিক আবুল কালাম, ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মুস্তাকিম বিল্লাহ এবং আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খালিয়াজুরী সদরের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সামছুল ইসলাম তালুকদার, সাংবাদিক ইকবাল হোসেন, সাংবাদিক সেলিম আহমেদ, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মাইনুল হক তালুকদার রিকন, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা মাহফুজুল হক, উলামা দলের সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, হেফাজতের নেতা মাওলানা ইয়াছিন আল ইমদাদ, ছাত্র শিবির সভাপতি মোঃ রাসেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।agn/এটিগ্লোনি


💬
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে: চীন শীর্ষে,

1

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণহানি ১২ জনের, হাসপাতালে ভর্তি ৭৪০ রো

2

ওয়াকার ইউনিসের মূল্যায়ন: বুমরাহ ওয়াসিম আকরামের চেয়েও দক্ষ পে

3

জুলাই সনদের আইনি স্বীকৃতি দাবি, নির্বাচনী পরিবেশ তৈরিতে সরকা

4

জ্বর হলে কী কী করনীয়

5

দ্য হানড্রেডে পাকিস্তানি চমক, দুই তারকাকে দলে নিলেন কাব্য মা

6

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক ঘাঁটি ক

7

বাস হেলপারের মেধাবী মেয়ে মৌমিতা পেলেন মেডিকেলে পড়ার সুযোগ

8

ATSI Global News-এর চেয়ারম্যান হলেন শেখ তারেক ইবনে ইদ্রিস

9

ছেলেকে নিয়ে নেতিবাচক মন্তব্যে ক্ষোভ, নাজিয়া হাসান অদিতির আবে

10

‘পাঁচ মিনিট পরপর কাঁদতাম’ — অতীত সম্পর্ক নিয়ে খোলামেলা শুভশ্

11

সতর্ক হোন দেশে বাড়ছে ডেঙ্গু, টাইফয়েড ও ইনফ্লুয়েঞ্জা—জ্বর হলে

12

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশ

13

এসএসসি পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ: ওয়েবসাইটে ভিড়ে সাময়িক জট, সবচ

14

এশিয়া কাপের আগে প্রস্তুতির মঞ্চ সিলেট, নেদারল্যান্ডস সিরিজ আ

15

স্থলভাগের তেল-গ্যাসের মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে, সতর্ক করল জা

16

রংপুরে পদ্মরাগ ট্রেনের ছয় বগি লাইনচ্যুত: স্থবির রেল যোগাযোগ,

17

সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদারের মৃত্যু

18

খালিয়াজুরীতে সাংবাদিক তুহিন হত্যার ন্যায়বিচারের দাবিতে মান

19

হঠাৎ কক্সবাজারে এনসিপির পাঁচ নেতা: গোয়েন্দা নজরদারি, গোপন বৈ

20

আমাদের সাথে বিজ্ঞাপন দিন!
প্রতিদিন হাজার হাজার সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছান