
কুয়ালালামপুর, ১২ আগস্ট — বাংলাদেশ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ড. ইউনূস জানান, দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও সামগ্রিক উন্নয়নে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য তরুণদের জন্য মালয়েশিয়ার সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, "এটি বাংলাদেশের জন্য একটি বড় মানবিক সংকট। আমরা এ সমস্যা সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. ইউনূসের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যের মতো বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় আনুষ্ঠানিক সংবর্ধনায় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। পরবর্তীতে দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন। agn/এটি গ্লো নি